Monday, June 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

মধ্যরাতে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

মধ্যরাতে বাঁশপদুয়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০২:০১ পিএম

ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত ও একজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) মধ্যরাতে উপজেলার বাঁশপদুয়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম মিল্লাত হোসেন (২১)। তিনি পরশুরাম উপজেলার বাঁশপদুয়া গ্রামের বাসিন্দা। আহত মো. আফছার (৩১) ওই এলাকার এয়ার আহম্মদের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, রাত ১টার দিকে গুথুমা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ২১৬৪/৩এস অতিক্রম করে তারকাটারের কাছে চলে যান মিল্লাত হোসেন ও মো. আফছার। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন বিএসএফের সদস্যরা। এ ঘটনায় মিল্লাত ও আফসার গুলিবিদ্ধ হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পথে মিল্লাত হোসেনের মৃত্যু হয়। আফসার ওই হাসপাতালে চিকিৎসাধীন।

বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কেন এবং কোন অবস্থার পরিপ্রেক্ষিতে তারা এত রাতে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করেছেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলমান।”

   

About

Popular Links

x