Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

গঙ্গাচড়ায় হিন্দুপাড়ায় হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

আসামি অজ্ঞাতনামা ১,২০০

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১২:০৪ পিএম

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দুপাড়ায় ভাঙচুর, লুটপাট এবং পুলিশের ওপর হামলার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (৩০ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দুপাড়ায় অজ্ঞাতনামা লোকজন ভাঙচুর, লুটপাট এবং পুলিশের ওপর আক্রমণ করে। এ ঘটনায় শ্রী রবীন্দ্রনাথ রায় (৫৫) বাদী হয়ে অজ্ঞাতনামা ১ হাজার থেকে ১,২০০ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় যৌথ অভিযানে এরই মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত রবিবার রংপুরের গঙ্গাচড়ায় মহানবি হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগ উঠে এক কিশোরের (১৭) বিরুদ্ধে। এ ঘটনায় উত্তেজিত লোকজন ওই কিশোরের বাড়িসহ সনাতন সম্প্রদায়ের লোকজনের অনন্তত ১৫টি বসতঘরে হামলা ও ভাঙচুর চালায়।

 

   

About

Popular Links

x