Thursday, June 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার ঘোষণা

বাজেট অধিবেশন চলাকালে এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

আপডেট : ১১ জুন ২০২৬, ০৩:৪৮ পিএম

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি ৭.৫% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বাজেট অধিবেশন চলাকালে এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

দেশে দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, এ বছরের মে মাসে মূল্যস্ফীতির হার ৯.৪২% হয়েছে। এ পরিস্থিতিতে নতুন বাজেটে মূল্যস্ফীতি কমিয়ে ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এটি প্রথম বাজেট। এ বছর  ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেন। দেশের ইতিহাসে এটি অন্যতম বৃহৎ বাজেট।

 

   

About

Popular Links

x