ট্রেন ও মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার পরিকল্পনা করেছে সরকার।
বৃহস্পতিবার (১১ জুন) অর্থবছরের বাজেটে এই প্রস্তাব দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এছাড়া দেশের যোগাযোগ অবকাঠামো আধুনিক করতে একাধিক বড় প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও নিয়েছে সরকার।
দায়িত্ব নেওয়ার পর এটিই বর্তমান বিএনপি সরকারের প্রথম বাজেট। পরবর্তী অর্থবছরের জন্য নয় লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাবনা পেশ করছেন। বলা হচ্ছে, টাকার অঙ্কে দেশের ইতিহাসে এটি সব থেকে বড় বাজেট প্রস্তাবনা।



