Sunday, June 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

নতুন বাজেটে এক লাখ টাকার সঞ্চয়পত্রে কত টাকা কাটবে সরকার?

এই পরিবর্তনের ফলে বিনিয়োগকারীদের হাতে পাওয়া মাসিক মুনাফা কিছুটা কমে যাবে

আপডেট : ১৪ জুন ২০২৬, ০২:৫৪ পিএম

সরকারের ২০২৬–২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবে সঞ্চয়পত্রের মুনাফার ওপর কর কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে সঞ্চয়পত্রের মুনাফা উত্তোলনের সময় ১০% হারে অগ্রিম কর কেটে রাখা হবে, যা আগে ছিল ৫% উৎস কর। এই পরিবর্তনের ফলে বিনিয়োগকারীদের হাতে পাওয়া মাসিক মুনাফা কিছুটা কমে যাবে।

বর্তমান হিসাবে প্রতি ১ লাখ টাকার সঞ্চয়পত্রে মাসিক গড় মুনাফা প্রায় ৯৯৪ টাকা পাওয়া যায়। আগে ৫ শতাংশ কর কেটে নেওয়ার পর বিনিয়োগকারীরা হাতে পেতেন প্রায় ৯৪৫ টাকা। কিন্তু নতুন ১০% কর কাঠামোয় একই মুনাফা থেকে পাওয়া যাবে প্রায় ৮৯৫ টাকা। অর্থাৎ প্রতি ১ লাখ টাকায় মাসে গড়ে প্রায় ৫০ টাকা কমে যাবে। বার্ষিক হিসাব করলে ১ লাখ টাকার বিনিয়োগে মোট মুনাফা ৬০০ টাকার মতো কমে যেতে পারে।

বিবিসি বলছে, সরকার তার ঘাটতি মোকাবিলায় সঞ্চয়পত্র থেকে অর্থ ধার করে থাকে। গত কয়েক বছর সঞ্চয়পত্র বিক্রির তুলনায় বেশি ভাঙার কারণে ঋণ নেওয়ার চেয়ে বেশি পরিশোধ করতে হচ্ছে সরকারকে।

এমন প্রেক্ষাপটে সঞ্চয়পত্রের মুনাফায় উৎস করের পরিবর্তে এবার অগ্রিম কর কাটার পদ্ধতি চালু করতে ২০২৩ সালের আয়কর আইনের সংশ্লিষ্ট ধারায় পরিবর্তন এনেছে সরকার, যা অর্থমন্ত্রী অর্থবিল ২০২৬-এ প্রস্তাব করেছেন। 

সঞ্চয়পত্র দীর্ঘদিন ধরে মধ্যবিত্ত ও অবসরপ্রাপ্তদের জন্য নিরাপদ বিনিয়োগ হিসেবে জনপ্রিয় হলেও নতুন কর কাঠামোর কারণে এর আকর্ষণ কিছুটা কমে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

   

About

Popular Links

x