Thursday, July 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

আরেক দফায় কমলো স্বর্ণের দাম

নতুন এ দাম দুপুর ১২টা থেকেই কার্যকর হবে

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১০:৫৩ এএম

দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণালঙ্কারালঙ্কারের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণালঙ্কারালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 

নতুন এ দাম আজ দুপুর ১২টা থেকেই কার্যকর হবে।

এবার ভরিতে ৩,৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণালঙ্কারালঙ্কারের দাম ২,২১,৯৬৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণালঙ্কারের দাম পড়বে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২,১১,৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ ,৮২,৪৩৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম ১,৪৮,৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৮৮ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণালঙ্কারের দাম। 

   

About

Popular Links

x