Friday, July 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

টানা দুই দফা বাড়ার পর আবার কমলো স্বর্ণের দাম

শুক্রবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে  

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১২:৪২ পিএম

টানা দুই দফা বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ৩,৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।   

শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম কমে প্রতি ভরি হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এর আগে এই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।   

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।   

স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য ৪,৬০৭ টাকা, ২১ ক্যারেটের রুপা ৪,৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩,৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২,৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

   

About

Popular Links

x