Wednesday, September 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

আবারও জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই

বিশ্ববাজারে দাম বেড়ে ব্রেন্ট ক্রুডের মূল্য ব্যারেলপ্রতি ৯৯.৪৯ ডলারে দাঁড়িয়েছে

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পিএম

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যের ধারাবাহিক উর্ধ্বগতি অব্যাহত রয়েছে। টানা চতুর্থ দিনের মতো দাম বেড়ে ব্রেন্ট ক্রুডের মূল্য ১০০ ডলারের কাছাকাছি পৌঁছে যায়। সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) গ্রিনিচ মান সময় রাত ১২টা ১ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ১.৫৭ ডলার বা ১.৬% বেড়ে ব্যারেলপ্রতি ৯৯.৪৯ ডলারে দাঁড়ায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম বেড়েছে ১.৬০ ডলার বা ১.৭২%। ফলে প্রতি ব্যারেল ডব্লিউটিআই তেলের দাম দাঁড়িয়েছে ৯৪.৬৩ ডলারে।

ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সম্পদ লক্ষ্য করে নতুন করে হামলা চালানোর পর তেলের বাজারে এই উর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। ওয়াশিংটন ও তেহরানের চলমান যুদ্ধ এরইমধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলেও ছড়িয়ে পড়ছে।

চলমান ছয় মাসব্যাপী এই যুদ্ধ স্থায়ী সমাধানের সম্ভাবনা ফিকে হয়ে যাওয়া এবং সংঘাত পুনরায় তীব্র রূপ নেওয়ার কারণে আগস্টের শুরু থেকে এখন পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম প্রায় এক-চতুর্থাংশ বৃদ্ধি পেয়েছে।

এদিকে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে তেলের দাম দ্রুতই ব্যারেলপ্রতি ১০০ ডলারের মাইলফলক ছাড়িয়ে যেতে পারে বলে বাজারে উদ্বেগ তৈরি হয়েছে।

   

About

Popular Links

x