Thursday, July 30, 2026

সেকশন

English
Dhaka Tribune

আগস্টে জ্বালানি তেলের দাম নিয়ে যা জানা গেলো

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৭:৩৭ পিএম

আগস্ট মাসের জন্য ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের খুচরা মূল্য অপরিবর্তিত রেখেছে সরকার। এর ফলে, মে মাসে নির্ধারিত মূল্যই বহাল থাকবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ আগস্ট থেকে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের বিদ্যমান মূল্য কার্যকর থাকবে।

সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, আগস্ট ২০২৬ মাসের জন্য বর্তমানে কার্যকর থাকা মূল্যহারই বহাল থাকবে। নতুন এ মূল্যহার আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গত ২৭ জুলাই এ বিষয়ে তাদের সুপারিশ জমা দেয়। সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, ২০২৬ সালের ৩১ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে জ্বালানি তেলের দাম সর্বশেষ সংশোধন করা হয়েছিল।

   

About

Popular Links

x