Wednesday, October 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

বিইআরসি জানায়, দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি হবে

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পিএম

এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতি ঘোষিত ১৫ ও ১৬ অক্টোবরের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এদিকে এলজিপির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ৎবুধবার (১৪ অক্টোবর) বিকেলে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আবু তাহের কোরেশী সংবাদমাধ্যমকে ধর্মঘট প্রত্যাহারের তথ্য নিশ্চিত করেছেন।

আবু তাহের কোরেশী বলেন, “ভোক্তা অধিদপ্তর ও মোবাইল কোর্টের মাধ্যমে যেসব মামলা হয়েছে, সেগুলো রিভিউ করার আশ্বাস দেওয়া হয়েছে।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিইআরসি ঘোষিত দামে এলপিজি পাচ্ছি না। আমাদের কাছ থেকে বেশি দাম আদায় করা হচ্ছে। দাম বেশি নিলে আমরা কমদামে বিক্রি করবো কিভাবে।”

তিনি জানিয়েছেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যানের সঙ্গে বৈঠক হয়েছে। আগামী ২৯ অক্টোবর সবপক্ষকে নিয়ে বৈঠক করে দাবি বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। নভেম্বর মাসের দাম ঘোষণার সময় দাবিগুলো সমন্বয় করা হবে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, “আগামী ২৯ অক্টোবর এলপিজির উপর গণশুনানি অনুষ্ঠিত হবে। এরপর সকল পক্ষের মতামতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

অন্যদিকে, দুপুরে এলপিজি আমদানিকারকদের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘটের বিষয়ে হুশিয়ারি দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, এই মুহূর্তে কেউ যদি এলপিজি নিয়ে ধর্মঘট করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, কমিশন পুনর্নির্ধারণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে আগামী ১৫ ও ১৬ অক্টোবর সারাদেশে এলপিজি দোকান বন্ধ রাখার আল্টিমেটাম দেওয়া হয়।

   

About

Popular Links

x