Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাণিজ্যমন্ত্রী: পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকা ফেরত পাবেন ই-কমার্স গ্রাহকরা

যেসব লেনদেনের ক্ষেত্রে আইনি জটিলতা আছে, সেগুলো নিষ্পত্তি শেষে আটকে থাকা টাকা ফেরত দেওয়া হবে

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১০:৪২ এএম

পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা ই-কমার্স গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, “যেসব লেনদেনের ক্ষেত্রে আইনি জটিলতা আছে, সেগুলো নিষ্পত্তি শেষে আটকে থাকা টাকা ফেরত দেওয়া হবে।”

রোববার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন (ইউবিআইডি) উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

দেশের ই-কমার্স খাতে শৃঙ্খলা ফেরাতে ইউবিআইডি পদ্ধতি উদ্বোধন করা হয়। এর ফলে ফেসবুকসহ অনলাইন মাধ্যমে যারা ব্যবসা করবেন তাদের নিবন্ধনের আওতায় আসতে হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা ই-কমার্স গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। যেসব লেনদেনের ক্ষেত্রে আইনি জটিলতা আছে, সেগুলো নিষ্পত্তি শেষে সেই টাকা ফেরত দেওয়া হবে। কিউকমের ৩৯৭ কোটি টাকার মধ্যে ৬০ কোটি টাকা আমরা বের করেছি এবং ১৫ কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে। তবে টাকা ফেরত দেওয়ার প্রসিডিউরে কিছু সমস্যা আছে, সেগুলো ঠিক করে আমরা দিয়ে দেবো। এটা একটা কোম্পানি। আরও বিভিন্ন কোম্পানি আছে।”

ই-ক্যাবের সভাপতি শমী কায়সার বলেন, “কোভিডের মাঝে প্রচুর ডিজিটাল উদ্যোক্তা ও বায়ার তৈরি হয়েছে। তাদের সুরক্ষা দিতে আমরা কাজ করছি। ই-কমার্স ইন্ডাস্ট্রিতে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে যে ট্রেন্ড তৈরি হয়েছে, সেখান থেকে সঠিক উদ্যোক্তাদের তুলে আনতে চাই।”

   

About

Popular Links

x