Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

জামিনে কারামুক্ত ইভ্যালির শামীমা

গত ২১ সেপ্টেম্বর থেকে ধানমন্ডি থানার এক মামলায় শামীমা নাসরিন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ০৮:৫৬ পিএম

আলোচিত-সমালোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরীন জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টায় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান।

কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেল সুপার জানান, গত ২১ সেপ্টেম্বর থেকে ধানমন্ডি থানার এক মামলায় শামীমা নাসরিন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তার জামিন সংক্রান্ত কাগজপত্র মঙ্গলবার (৫ এপ্রিল) কারাগারে আসে। যাচাই-বাচাই শেষে বুধবার সন্ধ্যায় তাকে কারামুক্তি দেওয়া হয়।

   

About

Popular Links

x