এখন থেকে প্রয়োজনীয় ক্ষেত্রে ই-টিন সার্টিফিকেটের পরিবর্তে ব্যক্তিপর্যায়ের করদাতাদের ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট ব্যবহার করতে হবে।
জাতীয় সংসদের নির্ভরযোগ্য একটি সূত্রে বিষয়টি জানা গেছে।
তবে প্রতিষ্ঠান বা ফার্মগুলোর ক্ষেত্রে এ নিয়ম এখনই প্রযোজ্য হবে না। ২০২৪-২০২৫ অর্থবছর থেকে তারা এ নির্দেশনার আওতায় আসবে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত ৯ জুন জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট পেশ করেন। গত অর্থবছরের বাজেটের তুলনায় যা ৭৪,৩৮৩ কোটি টাকা বেশি।



