Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিবিএস: পরিবার প্রতি গড় ঋণ ৭০,৫০৬ টাকা

২০১৬ সালে পরিবার প্রতি ঋণের পরিমাণ ছিল ৩৭,৭৪৩ টাকা

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ০৬:৩৯ পিএম

দেশের এক তৃতীয়াংশ পরিবার এখন ঋণগ্রস্ত। ফলে পরিবার প্রতি গড় ঋণ বৃদ্ধি পেয়েছে।

২০২২ সালে দেশে প্রতিটি পরিবারের গড় ঋণের পরিমাণ ছিল ৭০,৫০৬ টাকা।

২০১৬ সালে এর পরিমাণ ছিল ৩৭,৭৪৩ টাকা।

সমীক্ষায় দেখা গেছে, গত ছয় বছরে পরিবারগুলোর ঋণ নেওয়ার পরিমাণ প্রায় ৮৭% বেড়েছে।

এছাড়া, একই সময়ে কষ্ট এড়াতে ঋণ নেওয়া পরিবারের সংখ্যা ৭.৩% বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ পারিবারিক আয়-ব্যয় জরিপে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

জরিপ অনুযায়ী, গত বছর দেশের ৩৭% পরিবার ঋণ নিয়েছে বা টাকা ধার নিয়েছে।

২০১৬ সালের জরিপে ঋণ নেওয়া পরিবার ছিল ২৯.৭০%।

তথ্য বিশ্লেষণে আরও দেখা গেছে,  গ্রামীণ এলাকায় গড়ে ৩৯.৩৫% পরিবার ঋণগ্রস্ত ছিল।

তবে শহরাঞ্চলে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩২.১১%।

২০১৬ সালে, গ্রামীণ এলাকায় গৃহস্থালী ঋণের পরিমাণ অনেক বেশি ছিল ৩২.৭০%, যেখানে শহরাঞ্চলে এটি ছিল ২২.১০%।

বিবিএস সমীক্ষায় বলা হয়, ২০২২ সালে, ঋণগ্রস্ত পরিবারের সংখ্যা শহরাঞ্চলে গড়ে ১০% ও গ্রামীণ এলাকায় ৬.৫% বৃদ্ধি পেয়েছে।

বুধবার (১২ এপ্রিল) বিবিএস গৃহস্থালি আয় ও ব্যয় জরিপ ২০২২-এর প্রাথমিক ফলাফল প্রকাশ করেছে।

   

About

Popular Links

x