Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আগস্টে রপ্তানি আয় বেড়েছে ৩.৮%

এই সময়ে তৈরি পোশাক খাত ছাড়া অন্য প্রধান রপ্তানি খাতে আয় কমেছে

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৮ পিএম

২০২৩-২৪ অর্থবছরের আগস্টে রপ্তানি খাত থেকে বাংলাদেশের আয় হয়েছে ৪.৭৮ বিলিয়ন ডলার। যা আগের অর্থবছরের ৪.৬০ বিলিয়ন ডলার থেকে ৩.৮% বৃদ্ধি পেয়েছে।

রপ্তানি খাতের এই আয় আগস্টে নির্ধারিত ৪.৮৭ বিলিয়ন ডলার লক্ষ্যমাত্রার চেয়ে ১.৮১% কম।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

এই সময়ে তৈরি পোশাক খাত ছাড়া অন্য প্রধান রপ্তানি খাতে আয় কমেছে।

চলতি অর্থবছরের আগস্টে পোশাক খাতে দেশের সর্বোচ্চ রপ্তানি আয় এসেছে, যার পরিমাণ ৩.৯৩ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ের ৩.৭৪ বিলিয়ন ডলার থেকে এই আয় ৪.৯২% বেড়েছে।

ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) ৯.৩৭ বিলিয়ন ডলার রপ্তানি আয় করেছে বাংলাদেশ। যা আগের বছরের তুলনায় ৯.১২% বেড়েছে। সেবার একই সময়ে আয় এসেছিল ৮.৫৯ বিলিয়ন ডলার।

এই বছরের প্রথম দুই মাসে পোশাক খাত ৭.৮৮ বিলিয়ন ডলার আয় করেছে। যা আগের অর্থবছরে ছিল ৭.১১ বিলিয়ন ডলার। অর্থাৎ আয় বেড়েছে ১২.৪৬%।

   

About

Popular Links

x