Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঈদের আগে বেতন বকেয়া নেই মাত্র ৩০% পোশাক কারখানায়

ইতোমধ্যে বেশকিছু কারখানা ঈদের ছুটিতে শুরু করে উৎপাদন বন্ধ রেখেছে

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৬:১৫ পিএম

দেশের প্রায় ৩০% পোশাক কারখানা মার্চ পর্যন্ত শ্রমিকদের মজুরি পরিশোধ করেছে বলে জানিয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ (আইপি)। তারা জানায়, আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে প্রায় ৭০% কারখানাই বোনাস ছাড় করেছে।

তবে, প্রায় ১০০টি কারখানা এখনও ফেব্রুয়ারির মজুরি পরিশোধ করতে পারেনি বলে জানান শিল্প পুলিশের সুপারিন্টেনডেন্ট (অপারেশন্স) নুরানী ফেরদৌস দিশা।

শিল্প পুলিশের এসপি বলেন, তারা আশাবাদী বাকি মজুরি ও বকেয়া ৯ এপ্রিলের মধ্যে পরিশোধ করা হবে।

ইতোমধ্যে বেশ কিছু কারখানা উৎপাদন বন্ধ করে ঈদের ছুটি ঘোষণা করেছে।

এর আগে, ২০ মার্চ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী বলেন, ঈদ-উল-ফিতরের ছুটি শুরু হওয়ার আগে তৈরি পোশাক (আরএমজি) শ্রমিকদের মার্চ মাসের বেতন ও উৎসব বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত মাসে প্রতিমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তৈরি পোশাক খাতের ত্রিপক্ষীয় পরামর্শক পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

   

About

Popular Links

x