Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

উত্থান দিয়ে লেনদেন শুরু ঢাকা ও চট্টগ্রাম পুঁজিবাজারে

প্রথম ঘণ্টায় ডিএসইতে ৪৭ পয়েন্ট ও সিএসইতে ৮৮ পয়েন্ট বেড়েছে

আপডেট : ১০ জুলাই ২০২৫, ১২:৩৬ পিএম

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১০ জুলাই) প্রথম ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রামের পুঁজিবাজারে সূচক বেড়েছে। এই সময়ে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ঊর্ধ্বমুখী ছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৭ পয়েন্ট বেড়ে লেনদেন শুরু করেছে। পাশাপাশি শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস বেড়েছে ১০ পয়েন্ট এবং ব্লুচিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ১৭ পয়েন্ট। প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৭০ কোটি টাকা। এ সময়ে ২৮৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত আছে ৫৪টির শেয়ারের দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একইভাবে সূচকের উত্থান দেখা গেছে। সেখানে সার্বিক সূচক বেড়েছে ৮৮ পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া ৮৫টি কোম্পানির মধ্যে ৬৩টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯টির এবং অপরিবর্তিত আছে ১৩টির শেয়ারের দাম। প্রথম ঘণ্টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ৫০ লাখ টাকার বেশি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

   

About

Popular Links

x