প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হচ্ছে।
বুধবার (১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাসংক্রান্ত তথ্য ও প্রস্তুতি জানাতে এ সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে শিক্ষাক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।
সময় স্বল্পতার কারণে ২০২৭ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু করা সম্ভব হয়নি বলে জানান মন্ত্রী। ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রমে যাচ্ছেন, িএটি প্রণয়নে কমিটি করা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের শিক্ষাক্রমকে এমনভাবে পরিবর্তন করছি, যেখানে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সংস্কৃতি ও ক্রীড়াকে প্রাধান্য দেওয়া হবে। সহশিক্ষা কার্যক্রমকে শিক্ষায় নিয়ে আসতে চাইছি।
কারিগরি ও পেশাগত শিক্ষাকে শিক্ষাব্যবস্থায় বাধ্যতামূলক করার ওপরও গুরুত্বারোপ করার কথা জানান উপদেষ্টা।



