Thursday, June 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

শিক্ষামন্ত্রী: দেশের সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে 

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সব বোর্ডে এসএসসি ও এইচএসসি পরীক্ষা একই প্রশ্নে হবে 

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৭:৩২ পিএম

দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডে মাধ্যমিক (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা এখন থেকে অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। 

বৃহস্পতিবার (১৮ জুন) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ ঘোষণা দেন। 

আসন্ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-এর চূড়ান্ত আয়োজন সম্পর্কে তথ্য জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

তিনি বলেন, “বিভিন্ন বোর্ডে প্রশ্নের মান ও কাঠিন্যের ভিন্নতা দূর করে সারা দেশে অভিন্ন মূল্যায়ন নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” 

শিক্ষামন্ত্রী বলেন, “এতদিন কোনো বোর্ড তুলনামূলক সহজ এবং কোনো বোর্ড অপেক্ষাকৃত কঠিন প্রশ্নে পরীক্ষা নিত। এক দেশে এসএসসি ও এইচএসসি পরীক্ষা ভিন্ন প্রশ্নপত্রে হওয়া যৌক্তিক নয়।” 

বিশ্বের বিভিন্ন দেশে ইংরেজি মাধ্যমের ‘ও’ ও ‘এ’ লেভেল পরীক্ষাও একইভাবে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হয় বলে উদাহরণে উল্লেখ করেন তিনি। 

চলতি বছরের এসএসসি পরীক্ষা নিয়ে সন্তোষ প্রকাশ করে আ ন ম এহছানুল হক মিলন জানান, সবার সহযোগিতায় এবারের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি। 

এসএসসি পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানান তিনি। 

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন উপস্থিত ছিলেন। 

   

About

Popular Links

x