Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা

ছাত্রীদের পাশের হার ৭৯.৯৫%

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১২:৩৬ পিএম

এইচএসসি এবং সমমানের পরীক্ষার প্রতিবারের মতো এবারও পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৭৭.৭৮%। ছাত্রীদের পাশের হার ৭৯.৯৫%। ছাত্রদের পাশের হার ৭৫.৬১%।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। টানা পাঁচ বছর ধরে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ছেলেদের চেয়ে মেয়েরা ভালো ফল করছে।

জিপিএ-৫ পাওয়ার দিক দিয়েও এগিয়ে মেয়েরা। মোট ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ৮০,৯৩৩ জন ছাত্রী। আর জিপিএ–৫ পাওয়া ছাত্রের সংখ্যা ৬৪,৯৭৮।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সব শিক্ষা বোর্ডের ফলাফলের এই সারসংক্ষেপ তৈরি করেছে। ফলাফলের সারসংক্ষেপ থেকে এসব তথ্য জানা গেছে।

 

   

About

Popular Links

x