Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ আবেদন শুরু বুধবার

বোর্ড চ্যালেঞ্জ আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৩:৩৫ পিএম

এসএইচসি ও সমমান পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা প্রতি বছরের মতো এবারও পুনঃনিরীক্ষার আবেদন করার সুযোগ পাবেন। এই আবেদন শুরু হবে ১৬ অক্টোবর, চলবে ২২ অক্টোবর পর্যন্ত।

মঙ্গলবার (১৫ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড থেকে এ তথ্য জানানো হয়েছে। ফল বোর্ড চ্যালেঞ্জ আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

মঙ্গলবার বেলা ১১টায় এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। ঘোষিত ফলাফলে দেখা যায়, ১১টি শিক্ষা বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী। গত বছর অর্থাৎ ২০২৩ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন ৯২,৩৬৫ জন শিক্ষার্থী। সেই হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৫৩,৫৪৬ জন।

এছাড়াও এবার ৯টি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট পাশের হার ৭৭.৭৮%। মেয়েদের মোট পাশের হার ৭৯.৯৫%। আর ছেলেদের মোট পাশের হার ৭৫.৬১%।

   

About

Popular Links

x