Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঈদে মাংস কাটতে দেখা গেল অপু বিশ্বাসকে, নেটদুনিয়ায় আলোচনা

সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও এই ঘরোয়া আনন্দে অংশ নেন

আপডেট : ২৮ মে ২০২৬, ০৩:৫৪ পিএম

ঈদ-উল-আজহা মানেই কোরবানির পশু জবাই মাংস কাটার মাধ্যমে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও এই ঘরোয়া আনন্দে অংশ নেন। এবার ঈদের দিন তেমনই এক ঘরোয়া দৃশ্যে ধরা দিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

ঈদের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে তার মাংস কাটার একটি ভিডিও ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, বাড়ির খোলা গ্যারেজ বা গাড়ি পার্কিংয়ের জায়গায় বসে মাংস কাটছেন অপু বিশ্বাস। পরনে ছিল গোলাপি রঙের শাড়ি এবং গলায় হাতে গহনা।

ভিডিওতে আরও দেখা যায়, একটি কাঠের গুঁড়ির ওপর বড় ছুরি দিয়ে দক্ষতার সঙ্গে কোরবানির মাংস সাইজ করছেন তিনি। চারপাশে চাটাইয়ের ওপর রাখা ছিল প্রচুর কাঁচা মাংস। ব্যস্ততার মাঝেও ক্যামেরার দিকে তাকিয়ে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা গেছে এই নায়িকাকে, যা ভক্তদের নজর কাড়ে।

নেটিজেনদের অনেকেই ধারণা করছেন, প্রতি বছরের মতো এবারও ছাগল কোরবানি দিয়েছেন অপু বিশ্বাস। ভাইরাল ভিডিওতে মাংসের স্তূপ এবং তার ব্যস্ততা সেই ধারণাকে আরও জোরালো করেছে।

দীর্ঘদিন ধরেই ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা হিসেবে পরিচিত অপু বিশ্বাস। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন তিনি।

   

About

Popular Links

x