Sunday, June 28, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাবেক ও বর্তমান সম্পর্কের গল্প নিয়ে আসছেন জয়া আহসান

‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৫:২২ পিএম

দাম্পত্য জীবন নিয়ে কেউ খুশি কেউবা খুশি থাকার অভিনয়ে ব্যস্ত। এই দাম্পত্য জীবনের টানাপোড়েন, সামাজিক দায়বদ্ধতা, পরিবার, অতীত আর বর্তমানের মনস্তাত্ত্বিক যুদ্ধের গল্প নিয়ে আসছেন জয়া আহসান। 

শুক্রবার (২৬ জুন) কৌশিক গঙ্গোপাধ্যায়ের বহুল প্রতীক্ষিত ছবি ‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। অর্ধাঙ্গিনী’র পর আজও অর্ধাঙ্গিনী অবশ্যই নতুন কিছু দেখাবে এমনটাই প্রত্যাশা বাংলা ছবির দর্শকদের। 

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া ‘মেঘনা’ চরিত্রে তার অভিনয়ের দৃশ্যপট ফুটিয়ে তুলেছেন সিনেমাটিতে, এমনটাই দাবি করছেন পরিচালক। 

প্রকাশিত ট্রেলারে দেখা যায়, আগের ছবির রেশ ধরে জয়া আহসান (মেঘনা) এবং কৌশিক সেনের (সুমন) দাম্পত্যে এসেছে এক বড়সড় ফাটল। বিয়ের পরেও মেঘনার সংসারে সুখ নেই; বরং অতীত, অবিশ্বাস, সমাজের দায়বদ্ধতা আর মানসিক নির্যাতন গ্রাস করেছে তাদের জীবনকে। 

ট্রেলার প্রকাশের পর জয়া নিজের ফেসবুকে লিখেছেন, “জীবন কোনোদিনই সরল ছিল না, হবেও না। তবু সমীকরণ বদলে বদলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে চায় মানুষ।” 

সম্পর্কের গভীরতা তুলে ধরে তিনি আরও লেখেন, “এই অনন্ত খোঁজের খেলায় কোনো প্রাক্তন বা বর্তমানের ভেদাভেদ থাকে না। সব গণ্ডি মুছে যায়। এরকমই সামনে চলার কঠিন একটা দলিল আজও অর্ধাঙ্গিনী।” 

   

About

Popular Links

x