Monday, September 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

শুরু হচ্ছে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’

১১ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশের আট বিভাগে চলবে এই উৎসব

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশের আট বিভাগে শুরু হতে যাচ্ছে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’।  

আগামী ১১ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে এই উৎসব আয়োজন করেছে লালন বিশ্বসংঘ। উৎসবে কবীর-লালন সংগীত পরিবেশন করবে কবীরপন্থী সম্প্রদায়, রবিদাসপন্থী সম্প্রদায়, নানকপন্থী সম্প্রদায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ ও কবীর-লালন মিউজিক্যাল মিশন। 

উৎসবের উদ্বোধনী আয়োজন হবে ১১ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির মাঠে। প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। 

উৎসব উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান এমপি। বিশেষ অতিথি থাকবেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। 

সভাপতিত্ব করবেন গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য ও লালন বিশ্বসংঘের চেয়ারম্যান দর্শনাচার্য অধ্যাপক আনিসুজ্জামান। স্বাগত বক্তব্য দেবেন সংগঠনটির প্রধান নির্বাহী আবদেল মাননান। 

অনুষ্ঠানে কবীর-লালন বিষয়ে আলোচনা করবেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ার‍ম্যান প্রিয়াঙ্কা গোপ, সুফি গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্যের অধ্যাপক ড. আহসানুল হাদী, লালনপন্থী প্রবীণ সাধক ফকির আবুল হোসেন শাহ, কবীরপন্থী সাধক নিঝুম পাইনকা, গুরুদুয়ারা নানকশাহীর পক্ষে ডা. এম কে রায় এবং গবেষক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু। 

ঢাকার উদ্বোধনী আয়োজনের পর পর্যায়ক্রমে দেশের বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত হবে উৎসবের পরবর্তী পর্ব। 

১৮ সেপ্টেম্বর বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। ১৯ সেপ্টেম্বর খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। ২৫ সেপ্টেম্বর শেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। ২ অক্টোবর রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। ৪ অক্টোবর রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। ২৩ অক্টোবর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এবং ৩০ অক্টোবর সিলেট বিভাগের শ্রীমঙ্গলের জেলা পরিষদ মাল্টিপারপাস মিলনায়তনে অনুষ্ঠিত হবে উৎসবের শেষ পর্ব। 

   

About

Popular Links

x