Friday, June 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

নিউইয়র্ক ফ্যাশন উইকের র‍্যাম্পে হাঁটলেন তাসনুভা আনান শিশির

প্রথমবারের মতো কোনো বাংলাদেশি ট্রান্সজেন্ডার নারী হিসেবে নিউইয়র্ক ফ্যাশন উইকের র‌্যাম্পে হাঁটেন শিশির

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১৪ পিএম

এ বছরের নিউইয়র্ক ফ্যাশন উইকের র‌্যাম্পে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার সংবাদ পাঠিকা তাসনুভা আনান শিশির।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পোশাক ডিজাইনার অস্কার গঞ্জালেজ মন্টানিজের ডিজাইন করা পোশাক পরে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি ট্রান্সজেন্ডার নারী হিসেবে র‍্যাম্পে হাঁটেন শিশির।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শিশির নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করে শিশির জানান, সবাই যেভাবে তাকে গ্রহণ করেছে এতে তিনি অভিভূত।

এর আগে, গত ২ ডিসেম্বর উত্তর আমেরিকার সেরা সংবাদ উপস্থাপক হিসেবে শোটাইম মিউজিক অ্যাওয়ার্ড গ্রহণ করতে নিউইয়র্কে যান তিনি এবং ৪ ডিসেম্বর পুরস্কার গ্রহণ করেন।

পরবর্তীতে নিউইয়র্ক ফ্যাশন উইকের স্ট্র্যাটেজিক পার্টনার ওমর চৌধুরী এবং ফোরএম টিভি ইউএসএ-এর নির্বাহী প্রযোজক মো. আরিফুল ইসলাম গেস্ট অ্যাপিয়ারেন্সের হিসেবে শিশিরকে র‍্যাম্পে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, শিশিরের আগে বাংলাদেশি মডেল  ও অভিনেত্রী মোনালিসা এবং জান্নাতুল পিয়া নিউইয়র্ক ফ্যাশন উইকে অংশ নিয়েছিলেন।

   

About

Popular Links

x