Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

এ আর রহমানকে কবীর সুমন: ক্ষমা চাইতে হবে না, শুধু ইতিহাসটা জেনে নিন

কবীর সুমন বলেন, ‘কেউ কি একবারও রহমানকে বলে দেননি, কোন গানের রিমেক তিনি করেছেন’

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০২:৩১ পিএম

সম্প্রতি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের “কারার ঐ লৌহক পাট” গানটি নতুন সুর করেছেন বলিউডের সঙ্গীত পরিচালক এ আর রহমান। যা নিয়ে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে তুমুল বিতর্ক সৃষ্টি হয়। এর প্রতিবাদে কথা বলেছেন দুই বাংলার অসংখ্যা তারকা। এবার বিষয়টি নিয়ে সরাসারি ফেসবুক লাইভে এলেন ওপার বাংলার প্রখ্যাত সঙ্গীতশিল্পী কবীর সুমন।

ফেসবুক লাইভে এসে কথা শুরুর আগে কবীর সুমন গাইতে শুরু করেন “রোজা” সিনেমার “দিল হ্যায় ছোটা সা” গানটি। এছাড়া আরও কয়েকটি হিন্দি ও বাংলা গান করেন এই সঙ্গীতশিল্পী। এরপর “কারার ঐ লৌহকপাট” গানটির নতুন সুর নিয়ে কথা বলেন কবীর সুমন।

তিনি বলেন, “যারা গানের লিরিক দিলেন, তারা টাকা পেলেন। খুব ভালো কথা। টাকা সবার দরকার। এখানে কোনো অসুবিধা নেই। কিন্তু কেউ কি একবারও রহমানকে বলে দেননি, কোন গানের রিমেক তিনি করেছেন! এই গানের ইতিহাস রহমান জানেন?”

কবীর সুমন আরও বলেন, “গানের অর্থটা জানার চেষ্টা করেছেন রহমান? ধরে নিন, এটা কাজী নজরুল ইসলামের লেখা নয়। তবুও কি গানের কথাগুলোর মানে বোঝা উচিৎ ছিল না? লিরিক শুনেইতো সুরটা দিতে হবে। তবে আজকাল এমনই গান হচ্ছে। যা শুনলে মনে হয়, মিক্সারের ভেতর সিমেন্ট, পাথর সব একসঙ্গে ঘুরছে।”

“কারার ঐ লৌহকপাট” এর মর্মার্থ উল্লেখ করে কবীর সুমন বলেন, “এ গানের রিমেকও তাই। তবে ইনিই তো ‘দিল হ্যায় ছোটা সা’ তৈরি করেছিলেন, সেই মানুষটা ‘কারার ঐ লৌহক পাট’ এর এমন সুর দিলেন! বিশ্বাস হচ্ছে না রহমান সাহাব। কেউ কি ছিলেন না, যে লৌহ কপাটের ইতিহাস রহমানকে বলে দেবেন, যে এই গানটার সঙ্গে একটা জাতির সংগ্রাম জড়িয়ে রয়েছে।”

শেষে বাংলাদেশের মানুষদের কাছে একটা আবেদন রেখে শিল্পী বলেন, “যে দেশ নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে সম্মান দিয়েছে, দয়া করে তারা একটা সাংবাদিক বৈঠক করুন। রহমানের সঙ্গে দেখা করুন। তাকে এ গানের ইতিহাসটা বলুন। রহমানকে বলুন, ক্ষমা চাইতে হবে না। শুধু ইতিহাসটা জেনে নিন।”

   

About

Popular Links

x