Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

শেখ হাসিনা চরিত্রে অপু বিশ্বাস, পারিশ্রমিক নিচ্ছেন ১০০ টাকা

অপু বিশ্বাস বলেন, সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পারব ভেবেই ভালো লাগছে। আশা করছি ভালো একটি সিনেমা হবে

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০৩:২৬ পিএম

সালমান হায়দারের “শেখ রাসেলের আর্তনাদ” সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এই চরিত্রের জন্য অপু পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন মাত্র ১০০ টাকা।

২০১৯ সালে সিনেমাটি তৈরির পরিকল্পনা করেছিলেন নির্মাতা সালমান হায়দার। সে সময় সিনেমার প্রধান চরিত্রগুলোর লুকও প্রকাশ করেছিলেন তিনি। যেখানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী মৌসুমীকে, বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনার চরিত্রে অপর্ণা ঘোষ এবং শেখ রেহানার চরিত্রে আশনা হাবিব ভাবনাকে।

প্রস্তুতি শুরুর পর নির্মাতা সালমান হায়দার স্ট্রোক করায় বন্ধ হয়ে যায় সিনেমার কাজ। দীর্ঘদিন চিকিৎসা আর বিশ্রামের পর আবার তিনি কাজ শুরু করছেন। তবে বদল আসছে সিনেমার অভিনয়শিল্পীদের তালিকায়। এই সিনেমায় শেখ রাসেলের দৃষ্টি থেকে গল্পটি বলার চেষ্টা করা হবে।

সালমান হায়দার বলেন, “সিনেমার প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। সব চরিত্রের শিল্পী নির্বাচনের ক্ষেত্রে চেহারার সাদৃশ্য এবং অভিনয়গুণকে প্রাধান্য দেওয়া হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী ২২ আগস্ট থেকে শুটিং শুরু হবে। এখন চলছে প্রস্তুতি পর্ব।”

এই চরিত্রে অভিনয়ের জন্য অপু কোনো পারিশ্রমিক নিতে চাননি। সালমান হায়দার বলেন, “সাম্মানিক হিসেবে নামমাত্র ১০০ টাকা দিয়ে তাকে এই সিনেমায় যুক্ত করেছি।”

অপু বিশ্বাস বলেন, “সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পারব ভেবেই ভালো লাগছে। আশা করছি ভালো একটি সিনেমা হবে।”

শেখ রাসেলের আর্তনাদ সিনেমায় আরও অভিনয় করার কথা রয়েছে অরুণা বিশ্বাস, জিয়াউল রোশান, আমান রেজা প্রমুখের। এছাড়া শেখ রাসেলের চরিত্রে অভিনয়ের জন্য শিশুশিল্পী খোঁজা হচ্ছে বলেও জানিয়েছেন নির্মাতা সালমান হায়দার।

   

About

Popular Links

x