Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ফারুকী, জানালেন তিশা

সোমবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ফারুকীকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৩:২৩ পিএম

জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার ব্রেন স্ট্রোক হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রয়েছেন।

সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ফারুকীকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অ্যানজিওগ্রাম করে চিকিৎসক ফারুকীর ব্রেন স্ট্রোকের কথা জানান।

সোমবার দিবাগত রাত ১টার দিকে ফারুকীর স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বিষয়টি উল্লেখ করেন।

পোস্টে তিশা লিখেছেন, “আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল অ্যানজিওগ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।”

মোস্তফা সরয়ার ফারুকী দীর্ঘ ২৫ বছর ধরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত। তার নির্মাণ করা উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো মধ্যে রয়েছে “ব্যাচেলর”, “থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার”, “টেলিভিশন”, “পিঁপড়াবিদ্যা”, “ডুব” ইত্যাদি।

২০১০ সালে ১৬ জুলাই নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা ভালোবেসে বিয়ে করেন। ইলহাম নুসরাত ফারুকী নামের তাদের এক সন্তান রয়েছে।

   

About

Popular Links

x