Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পেশায় ট্রাক ড্রাইভার, সাত জেলায় সাত বউ

  • ট্রাক ড্রাইভার আব্বাস চরিত্রে মোশাররফ করিম
  • এক সুন্দরীকে বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে বাঁচায় আব্বাস, সেই নারীও আব্বাসের প্রেমে পড়েন
আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৮:৪৫ পিএম

নাম তার আব্বাস। পেশায় ট্রাক ড্রাইভার। তবে দুর্দান্ত প্রেমিক তিনি। সাত জেলায় রয়েছে তার সাত বউ। তাদেরকে একে অপরের থেকে গোপন রেখেেই সুনিপুণভাবে সাত সংসার সামলান আব্বাস। এর মাঝেই একজন বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে এক যুবতীকে বাঁচান তিনি। এরপর ওই সুন্দরীও আব্বাসের প্রেমে পড়ে যান। ধরেন আব্বাসকে বিয়ের বায়না। আব্বাস জানে আট মানে সর্বনাশ, তবে না চাইলেও একপ্রকার বাধ্য হয়েই ওই সুন্দরীকে বিয়ে করতে হয়। এখান থেকেই ঝামেলার শুরু। আব্বাসের সাত সংসারে শুরু হয় বিভিন্ন রকম ঝামেলা।

এমনই একটি গল্পে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ “বোহেমিয়ান ঘোড়া”। গল্পের আব্বাস চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম। হইচইয়ের এই সিরিজটি নির্মাণ করছেন অমিতাভ রেজা চৌধুরী।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে ওটিটি প্লাটফর্ম “হইচই” নতুন সিজনে ছয়টি সিরিজের নাম ঘোষণা করেছে। “বোহেমিয়ান ঘোড়া” সেগুলোর একটি।

হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, “হইচই বাংলাদেশ ২০১৯ সালে ঢাকা মেট্রো সিরিজটি রিলিজের মাধ্যমে যাত্রা শুরু করে। এরপর আমরা আরও ১৮টি সিরিজ রিলিজ করেছি, যা বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে। একটি ব্র্যান্ড হিসেবে হইচই-এর লক্ষ্য সারা পৃথিবীতে বাংলা ভাষায় কথা বলা মানুষের কাছে তাদের নিজের ভাষায় মানসম্মত বিনোদন পৌঁছে দেওয়া।”

তিনি আরও বলেন,“আমরা দর্শকদের জন্য পছন্দসই কনটেন্ট নির্মাণের উদ্দেশ্যে বাংলাদেশের খ্যাতিমান নির্মাতা এবং অভিনয় শিল্পীদের সঙ্গে কাজ করছি। আমরা এ বছর ছয়টি কনটেন্টের ঘোষণা দিচ্ছি এবং ভবিষ্যতে এর সংখ্যা আরও বাড়বে।”

   

About

Popular Links

x