Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পিরোজপুরে জায়েদ খানের ডিগবাজি প্রতিযোগিতা

প্রতিযোগিতার ভিডিও জায়েদ খান নিজের ফেসবুক অ্যাকাউন্টেও শেয়ার করেছেন

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৩:৪৬ পিএম

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। তবে সিনেমার চেয়ে তিনি বেশি আলোচনায় থাকেন সিনেমার বাইরের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে। বিভিন্ন সময়ে “লাগামহীন” মন্তব্যের পাশাপাশি “ডিগবাজি” দিয়েও তিনি বেশ আলোচনায়।

এবার সেই ডিগবাজি নিয়ে অভিনব এক প্রতিযোগিতার আয়োজন করা হলো জায়েদ খানে নিজ জেলা পিরোজপুরে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ প্রতিযোগিতার ভিডিও ভাইরাল হয়েছে।

গত রবিবার (২১ এপ্রিল) পিরোজপুরের কাউখালি উপজেলার চিরাপাড়া ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফ্রেন্ডস অ্যান্ড ব্রার্দাস নামে স্থানীয় একটি ক্লাব এই প্রতিযোগিতার আয়োজন করে। আয়োজকরা এই প্রতিযোগিতার নাম দিয়েছেন জায়েদ খানের ডিগবাজি প্রতিযোগিতা।

একই রঙের টি-শার্ট পরে বিপুল সংখ্যক মানুষ এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিজয়ীকে দেওয়া হয় একটি মোবাইল ফোন।

প্রতিযোগিতার একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন জায়েদ খান। ক্যাপশনে লিখেছেন, “আমার পিরোজপুর।”

এর আগে, সম্প্রতি একটি অনুষ্ঠানে ডিগবাজি নিয়ে জায়েদ খান বলেন, “আমার ডিগবাজি মানুষের পছন্দ হয়েছে। ডিগবাজি এখন ব্র্যান্ড। আমি বিভিন্ন দেশে শো করতে গেছি, এত কষ্ট করে নাচছি, খুশি না। দর্শকেরা শুধু ডিগবাজির জন্য চিৎকার দিতে থাকে। একটা জায়গায় ভুল করে ডিগবাজি দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছিলাম। সেটা যে এত ব্র্যান্ড হয়ে যাবে, ডিগবাজি জায়েদ খান। এটা সিগনেচার হয়ে গেছে।”

উল্লেখ্য, এবারের ঈদে জায়েদ খান অভিনীত সিনেমা “সোনার চর” মুক্তি পেয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীনসহ অনেকে।

   

About

Popular Links

x