Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

এই প্রথম মায়ের চরিত্রে জয়া

মায়ের চরিত্র হলেও এটিই ‘ডিয়ার মা’ ছবির কেন্দ্রীয় চরিত্র

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০৩:৫৪ পিএম

হিন্দি ছবি “কড়ক সিং”-এ অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন জয়া আহসান। ছবিটির পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী দীর্ঘ ১০ বছর পর এবার নির্মাণ করতে যাচ্ছেন বাংলা সিনেমা। ছবিটির নাম “ডিয়ার মা”। আগামি মে মাস থেকেই শুরু হবে ডিয়ার মায়ের শুটিং।

ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান। এ প্রসঙ্গে জয়া সংবাদমাধ্যমকে বলেছেন, “এটা সম্পর্কের গল্প। টনিদা (অনিরুদ্ধ রায় চৌধুরী) তো মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্প বলেন, তেমনই একটা গল্প।”

জয়া বলেন, “মা, মায়ের সন্তান, সম্পর্ক, পরিবার- এগুলো নিয়ে এগোবে ছবিটি। ছবিতে আমার চরিত্রটিও একজন মায়ের। বলতে গেলে প্রথমবারের মতো মায়ের কোনো চরিত্রে অভিনয় করব।”

বর্তমানে ডিয়ার মায়ের কর্মশালায় আছেন জয়া। সেখান থেকেই এই অভিনেত্রী বললেন, “টনিদা তো তার ছবির জন্য কর্মশালা করান। স্ক্রিপ্ট রিডিং সেশনও চলছে। আমাদের এই ছবি নিয়ে সব ধরনের প্রস্তুতি চলছে। আরেকটা কথা হচ্ছে, স্ক্রিপ্টটাই এমনভাবে তৈরি, যা চরিত্র হয়ে ওঠার প্রস্তুতিটা সহজ করে দেয়। এই ছবির ক্ষেত্রে তেমনটাই হয়েছে।”

“অনুরণন”, “অন্তহীন”, “অপরাজিতা তুমি”, “বুনো হাঁস”, “পিঙ্ক” এবং “কড়ক সিং”- এর মতো ছবি তৈরি করে প্রশংসিত হয়েছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। এর মধ্যে “বুনো হাঁস” ছিল তার বানানো সর্বশেষ বাংলা ভাষার চলচ্চিত্র।

২০১৩ সালে “আবর্ত” দিয়ে কলকাতার চলচ্চিত্রে নাম লিখিয়েছেন জয়া। এরপর একে একে আরও বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে তাকে। ভারতে জয়া অভিনীত সিনেমার সংখ্যা যত বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে তার জনপ্রিয়তাও।

   

About

Popular Links

x