Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

জায়েদ খানের সঞ্চালনায় লন্ডনে গাইবেন জেমস

এই প্রথমবারের মতো বাংলাদেশের বাইরে কোনো শোতে সঞ্চালনা করবেন অভিনেতা

আপডেট : ০৪ মে ২০২৪, ০৬:৪৮ পিএম

‘‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’’ শিরোনামে লন্ডনে আগামী ২৬-২৭ মে গান গাইবেন নগরবাউল খ্যাত গায়ক মাহফুজ আনাম জেমস।

তিনি ছাড়াও এতে সাব্বির জামান, প্রীতম হাসান এবং দোলার মতো তরুণ প্রতিভাসহ প্রখ্যাত গায়িকা কনক চাঁপাও গান পরিবেশন করবেন।

দুই দিনব্যাপী অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অভিনেতা জায়েদ খান। এই প্রথমবারের মতো বাংলাদেশের বাইরে কোনো শোতে সঞ্চালনা করবেন অভিনেতা।

জেমসের পারফর্ম প্রসঙ্গে তার মিডিয়া মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন গণমাধ্যমকে বলেন, অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠান শেষে জেমস ২৮ মে ঢাকায় ফিরবেন।

জায়েদ বর্তমানে একটি অনুষ্ঠানের জন্য অস্ট্রেলিয়ার মেলবোর্নে রয়েছেন। অভিনেত্রী নুসরাত ফারিয়ার সঙ্গে তিনি লন্ডনে বসবাসকারী বাঙালি সম্প্রদায়ের জন্য বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপনের জন্য ৫ মে অনুষ্ঠানে যোগ দেবেন।

   

About

Popular Links

x