Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

শিশু-কিশোরদের জন্য বই লিখলেন আলিয়া ভাট

বাবা দিবস উপলক্ষে আলিয়া প্রকাশ্যে আনলেন তার লেখা নতুন বইয়ের নাম

আপডেট : ১৭ জুন ২০২৪, ০৮:৩৬ পিএম

বলিউড তারকা আলিয়া ভাটের অভিনয়ের পাশাপাশি জীবনে নতুন ইনিংস শুরু হয়েছে। শিশু-কিশোরদের জন্য বই লিখেছেন তিনি। নায়িকার পর এবার তার নামের সঙ্গে লেখক পরিচয় ‍যুক্ত হয়েছে।

এবারের বিশ্ব বাবা দিবস উপলক্ষে আলিয়া প্রকাশ্যে আনলেন তার লেখা নতুন বইয়ের নাম। বইটির নাম ''ইড ফাইন্ডস আ হোম''। অভিনয় ছাড়াও আলিয়া একটি ব্যবসা পরিচালনা করছেন। শিশুদের পোশাকের একটি ব্র্যান্ড রয়েছে এ অভিনেত্রীর। এরপরে নতুন ইনিংস শুরু করলেন আলিয়া।

রবিবার (১৬ জুন) মুম্বাইয়ে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন বইটি প্রকাশ্যে আনেন আলিয়া। সোশ্যাল মিডিয়ায় এ বইটির ছবি শেয়ার করেছেন তিনি। এর ক্যাপশনে আলিয়া লিখেছেন, “নতুন অ্যাডভেঞ্চার শুরু হলো। আমার 'ইড-এ -মাম্মা' সিরিজের এটা প্রথম বই , 'ইড ফাইন্ডস্ আ হোম'। আসলে আমার ছোটবেলাটা ছিল গল্পে ভর্তি। একদিন আমি যেন স্বপ্নে দেখলাম, নির্দেশ পেলাম আমার ভিতরে যে শিশু এখনো লুকিয়ে রয়েছে, তাকে বের করে আনতে। ছোটদের জন্য একটি বই লিখতে।”

আলিয়া আরও লেখেন, “বইটি অনলাইনে এবং যে কোনো বড় বইয়ের দোকানে আপনিও পেয়ে যেতে পারেন। নতুন সফরের জন্য ফিঙ্গার ক্রসড।”

 

   

About

Popular Links

x