Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘প্রিয়তমা’ ও ‘তুফান’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সাবিলা

সাবিলা বলেন, ‘আসলে আমি বলব, প্রিয়তমা ও তুফান সিনেমায় কাজ না করা বোকামি ছিল, এখন তা বুঝতে পারছি’

আপডেট : ০২ জুলাই ২০২৪, ০২:২০ পিএম

বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত সিনেমা “প্রিয়তমা” ও “তুফান”। এই দুটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলেও “না” বলে দিয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী সাবিলা নুর। কিন্তু এই “না” বলার কারণে এখন তার কিছুটা আফসোসও হচ্ছে। ভবিষ্যতে এমন ভুল আর করতে চান না তিনি।

জানা গেছে, “প্রিয়তমা” এবং “তুফান”-এ অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন সাবিলা। তখন এই দুই সিনেমায় অভিনয়ে সম্মতি দিলেম “শাকিব খানের নায়িকা”- এমন তকমা গায়ে লাগত তার। কিন্তু তা আর সম্ভব হয়নি।

এদিকে বিশ্বস্ত একটি সূত্রের বরাত দিয়ে প্রথম আলো অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আবারও শাকিব খানের নায়িকা হওয়ার প্রস্তাব পেয়েছেন সাবিলা। তবে এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি। অদূর ভবিষ্যতে হয়তো “শাকিবের নায়িকা সাবিলা”, এমন ঘোষণা আসতে পারে।

আফসোস নিয়ে সাবিলা সংবাদমাধ্যমটিকে বলেন, “আসলে আমি বলব, ‘প্রিয়তমা’ ও ‘তুফান’ সিনেমায় কাজ না করা যে বোকামি ছিল, এখন তা বুঝতে পারছি। কারণ ‘প্রিয়তমা ব্লকবাস্টার ছিল, ‘তুফান’ তো এখন তুফান বইয়ে দিচ্ছে সিনেমাহলে। সেই সঙ্গে রায়হান রাফীর কাজ, রাফির কাজে সব সময় একটা ডিফারেন্ট ডাইমেনশন থাকে। সবচেয়ে বড় কথা, সুপারস্টার শাকিব খান।”

কী কারণে দুটি সিনেমায় কাজ করা হয়ে ওঠেনি জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, “প্রিয়তমার সময় আমার টাইমিংয়ের একটা সমস্যা ছিল। আর তুফান–এরটা নিয়ে বেশি কিছু বলতে চাইনি।”

তিনি আরও বলেন, “আমি আসলে বলব, না করতে পারাটা আমারই লস ছিল। করতে পারলে আমার জন্যই অনেক ভালো হতো। আমার ক্যারিয়ারের জন্য দারুণ কিছু হতো। আমার মনে হয়, ভবিষ্যৎ নিয়ে ভাবব এখন।”

ইতোমধ্যে শাকিবের সাবিলাকে দেখেছেন ভক্ত ও দর্শকেরা। “তুফান” ছবি ঘিরে আয়োজিত পার্টিতে শাকিব খানের সঙ্গে র‍্যাম্পে হাঁটতে দেখা গেছে সাবিলাকে। সামনে হয়তো নতুন কোনো সিনেমায়ও দেখা যেতে পারে, তবে সেসবের জন্য অপেক্ষা করতে হবে।

   

About

Popular Links

x