বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে ঢাকার রবীন্দ্র সরোবরে কনসার্টের আয়োজন করেছে আমার বাংলা ফাউন্ডেশন ও ধানমন্ডি ইয়ুথ নামের দুটি সংগঠন।
শুক্রবার (৩০ আগস্ট) ন্যূনতম ৫০ টাকার বিনিময়ে এ কনসার্টটি উপভোগ করতে পারবেন সাধারণ মানুষ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বৃহস্পতিবার রাতে কনসার্টের বিষয়ে একটি পোস্টার শেয়ার করেন ব্যান্ড আভাসের লিড ভোকাল তুহিন। ক্যাপশনে তিনি লিখেছেন, আভাস বন্যার্তদের জন্য আমরা কনসার্ট। সঙ্গে কনসার্টের সময় আর জায়গার নাম উল্লেখ করে দিয়েছেন তিনি।
তুহিন বলেন, “সংগৃহিত অর্থ যাবে দেশের বন্যার্ত মানুষের সহায়তায়।”
“বন্যার্তদের জন্য আমরা” স্লোগানে আয়োজিত এই কনসার্টে আভাস ছাড়াও গাইবে “গান বাহন”, “ঘাস ফড়িং”, “মানচিত্র, ১.০”, “ইসমাইল অ্যান্ড ব্রাদার্স”সহ আরও কয়েকটি দল। আভাস পারফর্ম করবে আজ সন্ধ্যা ৭টায়।



