Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিরল অসুখ এডিডিতে ভুগছেন আলিয়া

এডিডি হলো মস্তিষ্কের একটি ব্যাধি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০২ পিএম

অ্যাটেনশন ডেফিসিট ডিজঅর্ডার (এডিডি) তে আক্রান্ত বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া ভাট নিজে এ তথ্য জানান।

বিয়ের দিনের কথা মনে করে আলিয়া তার ভক্তদের সঙ্গে একটি ঘটনা শেয়ার করেন। আলিয়া বলেন, “আমার বিয়ের সময় আমার মেকআপ আর্টিস্ট আমাকে সাজানোর জন্য ২ ঘন্টা সময় চেয়েছিল।” প্রতিউত্তরে আলিয়া ভাট বলেন, “৪৫ মিনিটের বেশি সময় ধরে আমি মেকআপের চেয়ারে বসতে পারব না। খুব তাড়াতাড়ি সেরে ফেলতে পারবে এমন মেকআপ করে দাও। আমার ‘অ্যাটেনশন ডেফিসিট ডিজ়অর্ডার’ আছে, তাই কোনও কাজেই খুব বেশি সময় খরচ করার আগ্রহ আমার থাকে না। যা করতে হবে, তাড়াতাড়ি করতে হবে।’’

উল্লেখ্য, এডিডি হলো মস্তিষ্কের একটি ব্যাধি। এটি অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাকটিভিটি ডিজঅর্ডার সম্পর্কিত ব্যাধি। এ অসুখে ব্যক্তি কোথাও স্থির থাকতে পারে না, সারাক্ষণ অন্যমনস্ক থাকে।

   

About

Popular Links

x