Sunday, July 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মুখভর্তি দাড়ি, নতুন লুকে শাকিব খান

২৭ সেপ্টেম্বর নিজ বাসায় ছেলে আব্রাহামকে নিয়ে কেক কেটেছেন শাকিব

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩১ পিএম

দুই মাসেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ঢালিউড তারকা শাকিব খান। পরদিন ২৭ সেপ্টেম্বর ছিল ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন। নিজ বাসায় ছেলেকে নিয়ে কেক কেটেছেন শাকিব।

শনিবার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাতে বাবা শাকিব খান ও ছেলে আব্রাম খান জয়ের কেক কাটার কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন অপু বিশ্বাস।

তবে ছবিগুলোতে শাকিবকে দেখে চেনার উপায় নেই। মুখভর্তি দাড়িতে একেবারে ভিন্ন এক লুকে ধরা দিয়েছেন তিনি। নেটিজনদের ধারণা, এটি তার নতুন কোনো সিনেমার লুক। তবে কি সত্যিই শেষ হয়েছে তার নতুন সিনেমার শুটিং, নাকি শুরু হবে?

যদিও মন্তব্যের ঘরে অনেকেই লিখেছেন, সিনেমার রূপ আগেই ফাঁস করে দেওয়ার মতো অপেশাদার অভিনেতা শাকিব খান নন।

এদিকে, “তুফান-২”-এ নতুন এক শাকিবকে দেখার অপেক্ষায় দর্শক। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে “দরদ” সিনেমাটিও। অক্টোবর মাসের প্রথম সপ্তাহে শুটিং শুরু “বরবাদ” সিনেমার। এই ছবিতে নায়িকা থাকবেন ভারতের পশ্চিমবঙ্গের ইধিকা পাল।

   

About

Popular Links

x