Sunday, July 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত ‘দরদ’, পেলো মুক্তির অনুমতি

ছবিটি মুক্তির অনুমতি পাওয়ার পর শুরু হয়ে গেছে প্রচারণাও

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৩:০৪ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড বাতিল করে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠিত হয়েছে। সেখান থেকে মুক্তির অনুমতি পেয়েছে শাকিব খানের নতুন সিনেমা “দরদ”।

রবিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় অনন্য মামুন পরিচালিত এ সিনেমা প্রদর্শনের পর মুক্তির অনুমতি দেওয়া হয়েছে।

এ তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সার্টিফিকেশন বোর্ডের সদস্য খিজির হায়াত খান। ছবিটি বোর্ড সদস্যদের কাছে প্রশংসিত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, ছবিটি মুক্তির অনুমতি পাওয়ার পর শুরু হয়ে গেছে প্রচারণাও। কয়েকটি লুকের কোলাজ একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন শাকিব খান। সেখানে ক্যাপশনে লিখেছেন, “‘দরদ’ ভরা ভালোবাসা নিয়ে সে আসছে ...।”

“দরদ” সিনেমাটি মুক্তির অনুমতি পাওয়ায় খুশি পরিচালক অনন্য মামুন। সিনেমাটি প্রসঙ্গে তিনি বলেন, “ইতোমধ্যে প্রচার শুরু হয়ে গেছে। কয়েক দিনের মধ্যে মুক্তির তারিখও জানিয়ে দেওয়া হবে। সিনেমাটি নিয়ে আমাদের ভিন্ন রকম পরিকল্পনা আছে।”

সিনেমাটি মুক্তির প্রসঙ্গে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াৎ বলেছেন, “সিনেমাটি আমার বেশ ভালো লেগেছে। এটিকে আমি ভালো ছবি বলতে স্বাচ্ছন্দ্যবোধ করবো। এর বেশি কিছু আমি বলতে পারব না।”

সার্টিফিকেশন বোর্ডের আরেক সদস্য খিজির হায়াত খান বলেন, “দু-একজন বোর্ড মেম্বারের টেকনিক্যাল অবজারভেশন ছিল। ঠিক করতে বলা হয়েছে। এছাড়া সমস্যা নেই।”

   

About

Popular Links

x