Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকার সব পূজামণ্ডপে ঘুরবেন অভিনেত্রী মিম

সম্প্রতি দুর্গাপূজা উৎসব উপলক্ষে নিজের পরিকল্পনার কথা জানান তিনি

আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ১২:১১ পিএম

চলছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর উৎসবটি পালনে ব্যস্ত রয়েছেন দেশের তারকারাও। এবার দুর্গাপূজাকে ঘিরে নতুন সাজে ধরা দিচ্ছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

সম্প্রতি দুর্গাপূজা উৎসব উপলক্ষে নিজের পরিকল্পনার কথা জানালেন মিম। মিম বলেন, “পরিবার নিয়েই ঢাকাতেই বিভিন্ন পূজামণ্ডপে ঘুরে বেড়াব। ইচ্ছা আছে সবগুলো মন্দির দেখার। বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।”

বিদ্যা সিনহা মিম/ফেসবুক

বাইরে না যাওয়ার কারণ হিসেবে মিম বলেন, “এবার আমি আসলে কোথাও যাওয়ার পরিকল্পনা করিনি। কারণ পূজার পরপরই আমার মাকে নিয়ে ডাক্তার দেখাতে দেশের বাইরে যেতে হবে। এ ছাড়াও রাস্তাঘাটে বেশ যানজট থাকায় স্বল্প সময়ের জন্যও কোথাও যেতে চাচ্ছি না। তাই এবার পরিকল্পনা ঢাকাকে ঘিরেই।”

উল্লেখ্য, ঢালিউডে একটি সুন্দরী প্রতিযোগীতার মাধ্যমে অভিষেক ঘটে মিমের। ২০০৮ সালে মুক্তি পাওয়া “আমার আছে জল” সিনেমার মধ্য দিয়েই অভিনয় জীবন শুরু করেন তিনি।

   

About

Popular Links

x