Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফের একসঙ্গে বড় পর্দায় শাহরুখ-সালমান

সালমান খান তার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৫:৪১ পিএম

বলিউডের অন্যতম কালজয়ী সিনেমা হলো শাহরুখ এবং সালমন খান অভিনীত “কারাণ অর্জুন”। ১৯৯৫ সালে রাকেশ রোশন পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় বড় পর্দায়। দুই ভাই এবং তাদের পুনর্জন্ম নিয়ে এই ছবি। আর এই কালজয়ী ছবিই মুক্তির প্রায় ৩০ বছর পর আবার বড় পর্দায় আসতে চলেছে। আর সেই কথা স্বয়ং সালমন খান নিজেই ঘোষণা করলেন।

সোমবার (২৮ অক্টোবর) বলিউড ভাইজান সালমান খান তার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন। সিনেমাটি আগামী মাসে ফের পর্দায় মুক্তি পেতে চলেছে।

আগামী ২২ নভেম্বর সিনেমাটি ফের আসছে জানিয়ে সালমান পোস্টের ক্যাপশনে লেখেন, “রাখি জি সিনেমাটিতে একদম ঠিকই বলেছিলেন যে আমার কারাণ অর্জুন আসবে। নভেম্বর ২২ এ আবার দুনিয়ার সমস্ত সিনেমা হলে আসছে।”

আরেক বলিউড অভিনেতা হৃতিক রোশানও তার সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির পুনরায় মুক্তির কথা জানিয়েছেন। সিনেমাটিতে বাবা রাকেশ রোশানের সঙ্গে হৃতিক রোশান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন।

   

About

Popular Links

x