Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঐশ্বরিয়ার লেহেঙ্গা একাডেমি মিউজিয়ামে

২০০৮ সালে মুক্তি প্রাপ্ত ‘যোধা আকবর’ সিনেমায় এ লেহেঙ্গাটি পরে ঐশ্বরিয়া

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৮ পিএম

আশুতোষ গোয়ারিকর নির্মিত “যোধা আকবর” সিনেমাটি মুক্তি পায় ২০০৮ সালে। ‍মুক্তি পাওয়ার পর সিনেমাটি ব্যাপক সাড়া ফেলেছিল। সিনেমাটিতে হৃতিক রোশনের সঙ্গে জুটি বাঁধেন তিনি। সেই সিনেমায় ঐশ্বরিয়া রাইয়ের পরা একটি লেহেঙ্গা এবার প্রদর্শিত হলো যুক্তরাষ্ট্রের একাডেমি মিউজিয়ামে।

বলিউডে অভিষেকের পর থেকেই সৌন্দর্য ও অভিনয়ের মাধ্যমে বিশ্বব্যাপী অনেক খ্যাতি কুড়িয়েছেন এই অভিনেত্রী।

তৎকালীন সময়ের বিখ্যাত ডিজাইনার নীতা লুল্লা ডিজাইন করেছিলেন এই লেহেঙ্গাটি। যেখানে ভারতীয় ঐতিহ্য ও শৈল্পিক দক্ষতার এক অসাধারণ নৈপুণ্য প্রদর্শিত হয়।

সিনেমাটির একটি মুহূর্তের কিছু অংশ শেয়ার করে তারা লিখেছে, “এই লেহেঙ্গাটিই রানীর জন্য উপযুক্ত। লেহেঙ্গাটি তৈরি করা হয়েছিল সিনেমার জন্য। ঐশ্বরিয়া রাই বচ্চনের বিয়ের লাল লেহেঙ্গা চোখের ক্ষুধা মেটায়। চমৎকার জরির কাজ, প্রাচীন শতাব্দীর কারুকাজ এবং সুতার ভাঁজে লুকিয়ে থাকা মুক্তা। খুব গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায়, গলার জুয়েলারিতে একটি ময়ূর যেটি ভারতের জাতীয় পাখি। নীতা লুল্লা এটি অক্লান্ত পরিশ্রম করে তৈরি করেছিলেন। আসলে নীতা লুল্লা শুধু একটি পোশাক ডিজাইন করেননি, তিনি একটি লিগ্যাসি তৈরি করেছিলেন।

‘‘দ্যা একাডেমি মিউজিয়াম’’ এ প্রথমবারের মতো ভারতীয় কোনো পোশাক হিসেবে লেহেঙ্গাটি প্রদর্শিত হলো। এটি ভারতীয় ঐতিহ্য ও শৈল্পিক দক্ষতার এক অসাধারণ উদাহরণ।  

উল্লেখ্য, ‘‘যোধা আকবর’’ সিনেমায় সম্রাট আকবরের চরিত্রে হৃতিক রোশন এবং রানী যোদ্ধার চরিত্রে ঐশ্বরিয়া রায় অভিনয় করেন। সিনেমাটি শুধুমাত্র তার জমকালো পোশাক এবং চমৎকার অভিনয়ের জন্যই নয়, পাশাপাশি এ. আর. রহমানের সঙ্গীতের জন্যও অনেক প্রশংসা অর্জন করেছিল।

   

About

Popular Links

x