Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

যে কারণে আজীবন বহিষ্কার নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০২:২৬ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে।

রবিবার (১৯ জানুয়ারি) সমিতির কার্যনির্বাহী পরিষদের এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি একটি গণমাধ্যমে বহিষ্কারের তথ্যটি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সহ-সভাপতি ও অভিনেতা ডিএ তায়েব।

জানা গেছে, অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি প্রদান করার অভিযোগ ছিল এই অভিনেত্রীর বিরুদ্ধে। গত বছর কোটাবিরোধী আন্দোলন চলাকালীণ সময়ে ১৬ জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে একটি বিবৃতি দেন নিপুণ। সেখানে নিজেকে সাবেক সাধারণ সম্পাদক বলে উল্লেখ করেন তিনি। পরেরদিন (১৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমেও সেটি শেয়ার করেছিলেন তিনি। এ নিয়ে তখন ব্যাপক তোপের মুখে পড়েন এই অভিনেত্রী।

এ বিষয়ে গত বছরের ৩০ জুলাই মিশা-ডিপজল নেতৃত্বাধীন কমিটির ষষ্ঠ সভায় বিষয়টি উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু কারণ দর্শানোর নোটিশ দিলেও অভিনেত্রী তা তোয়াক্কা করেননি।

এর পরিপ্রেক্ষিতে সমিতির প্যাড ব্যবহার ও সম্পাদককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন তিনি।

   

About

Popular Links

x