Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

দীর্ঘদিন পর মঞ্চে ফিরেই অসুস্থ সাবিনা ইয়াসমিন

হাসপাতালে নেওয়ার পর এখন তিনি সুস্থ আছেন বলে জানান তার মেয়ে

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১১:১৩ পিএম

দীর্ঘদিন পর মঞ্চে ফিরে গান গাওয়ার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন গায়িকার মেয়ে ইয়াসমিন ফায়রুজ বাঁধন।

শুক্রবার (৩১ জানুয়ারি) একটি পাঁচতারকা হোটেলে গান গাইছিলেন সাবিনা ইয়াসমিন।

ইয়াসমিন ফায়রুজ সংবাদমাধ্যম দ্যা ডেইলি স্টারকে জানান, মায়ের সঙ্গে কথা হয়েছে। এখন ভালো আছেন মা। চিকিৎসা শেষে বাসায় নেওয়া হবে“।

তিনি আরও বলেন, “স্টেজে গান গাওয়ার সময় হঠাৎ করে মায়ের মাথায় হালকা পেইন শুরু হয়। তখনই মাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মায়ের চিকিৎসা চলছে।”

এর আগে এইচএসবিসি আয়োজিত '‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকবো’' অনুষ্ঠানে গান গাওয়ার সময় রাত ৮টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

   

About

Popular Links

x