Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিমানবন্দর থেকে গ্রেপ্তার নায়িকা নুসরাত ফারিয়া

বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়

আপডেট : ১৮ মে ২০২৫, ০৩:১৮ পিএম

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন।

রবিবার (১৮ মে) সকালে থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার শফিকুল ইসলাম।

শাহজালালের ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র সংবাদমাধ্যম প্রথম আলোকে জানিয়েছে, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ঢাকার ভাটারা থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। জুলাই গণঅভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয়।

ভাটারা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তাকে থানায় আনা হয়েছিল। তবে থানায় তাকে না রেখে পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

   

About

Popular Links

x