বিশ্বব্যাপী বক্স অফিস আয়ে নতুন রেকর্ড গড়েছেন হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন। নতুন সিনেমা ‘‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’’ মুক্তির পর তার অভিনীত সিনেমার মোট আয় পৌঁছেছে ১৪.৮ বিলিয়ন ডলারে, যা তাকে বিশ্বের সর্বোচ্চ আয়কারী প্রধান অভিনেত্রীতে পরিণত করেছে।
৪০ বছর বয়সী এই তারকার আয়ের বড় অংশ এসেছে মার্ভেল সিরিজের ‘‘ব্ল্যাক উইডো’’ চরিত্র থেকে, যেখানে ‘‘অ্যাভেঞ্জার্স’’ ও ‘‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’’-এর মতো সিনেমাতে তার উপস্থিতি আয় করেছে ৮.৭ বিলিয়ন ডলারের বেশি।

নতুন জুরাসিক সিনেমাতে জোরা বেনেট চরিত্রে অভিনয় করা স্কারলেটের সিনেমা ৬ দিনেই আয় করেছে ৩১৮ মিলিয়ন ডলার। এখন তিনি এগিয়ে আছেন স্যামুয়েল এল জ্যাকসন ও রবার্ট ডাউনি জুনিয়রের মতো তারকাদের চেয়ে। মাত্র ৩৬টি প্রধান চরিত্রে অভিনয় করেই এই রেকর্ড গড়েছেন তিনি।



বক্স অফিস কাঁপাচ্ছে ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ', পাঁচ দিনে কত আয় করল