Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্কাইডাইভিং করার জন্য সেরা যে তিনটি দেশ

স্কাইডাইভিং ভয়, উত্তেজনা এবং স্বাধীনতার অনুভূতি বুঝতে শেখায় 

আপডেট : ১০ মে ২০২৬, ০৬:১৪ পিএম

স্কাইডাইভিং শুধু একটি রোমাঞ্চকর খেলা নয়। এটি এমন এক মুহূর্ত উপহার দেয়- যা ভয়, উত্তেজনা এবং স্বাধীনতার অনুভূতি বুঝতে শেখায়। বাতাসে মিলিত হওয়ার এই খেলার জন্য বিখ্যাত পৃথিবীর কয়েকটি দেশ। 

গত শনিবার (৯ মে) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, বিশ্বে স্কাইডাইভিং করার জন্য সেরা হচ্চে ৭টি দেশের স্থান।

তবে এর মধ্যে তিনটি দেশের তিনটি স্থান স্কাইডাইভিং করার জন্য নিরাপদ। স্কাইডাইভিং করার জন্য বিখ্যাত তিনটি দেশ হচ্ছে- সুইজারল্যান্ডের ইন্টারলাকেন, সংযুক্ত আরব আমিরাতের দুবাই,  নিউ জিল্যান্ডের কুইন্সটাউন। 

 

ইন্টারলাকেন, সুইজারল্যান্ড
দুটি নীল হ্রদের মাঝে এবং সুইস আল্পস দ্বারা পরিবেষ্টিত ইন্টারলাকেন রোমাঞ্চপ্রেমীদের জন্য উপযুক্ত। আপনি যখন নিচে নামতে থাকবেন, তখন বরফাবৃত চূড়া, সবুজ উপত্যকা এবং ঝকঝকে জলের বিস্তৃত দৃশ্য দেখতে পাবেন। রঙের এই মিশ্রণ বাতাসে প্রতিটি মুহূর্তকে সুন্দর করে তোলে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে এটি একটি জনপ্রিয় জায়গা। 

দুবাই, সংযুক্ত আরব আমিরাত 
আধুনিক ও উন্নত বিশ্বের রাজধানী দুবাইয়ে জনপ্রিয় হচ্ছে স্কাইডাইভিং। এখানে আধুনিক স্থাপত্য এবং উপকূলীয় সৌন্দর্যের এক অনন্য মিশ্রণ উপভোগ করা যায়।রোমাঞ্চপ্রেমীদের প্রধান আকর্ষণ হলো আইকনিক পাম জুমেইরাহ। উপর থেকে নিচে নামার সময় আপনি শহরের স্কাইলাইন এবং বিশাল আরব মরুভূমিও দেখতে পাবেন। এটিকে বিশ্বের অন্যতম মনোরম আরবান স্কাইডাইভ হিসেবে বিবেচনা করা হয়। 

কুইন্সটাউন, নিউজিল্যান্ড
বিশ্বের অ্যাডভেঞ্চার রাজধানী হিসেবে পরিচিত কুইন্সটাউন আপনাকে দিবে এক অবিস্মরণীয় স্কাইডাইভিং অভিজ্ঞতা। আপনি পাহাড়, হ্রদ এবং সবুজ উপত্যকাসহ নাটকীয় প্রাকৃতিক দৃশ্যের উপর দিয়ে ঝাঁপ দেন। যা রোমাঞ্চ বাড়িয়ে তুলবে।রিমার্কেবলস পর্বতমালা এই দৃশ্যে প্রতিটি ঝাঁপ নিজেকে ভিন্ন রূপে ধরা দিবে। 

এই জায়গাগুলো প্রথমবারের মতো লাফ দেওয়া ব্যক্তি এবং বিশেষজ্ঞ, উভয়ের জন্যই প্রাকৃতিক সৌন্দর্য এবং সুপরিচালিত ড্রপ জোনের এক অপরূপ স্থান। আপনি যদি স্কাইডাইভিং করতে চান, তবে সঠিক গন্তব্য বেছে নেওয়ার জন্য এই তিনটি দেশ ভাবতে পারেন। 

 

   

About

Popular Links

x