Thursday, July 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

টানা বৃষ্টিতে বাইরে যাচ্ছেন? ব্যাগে রাখুন এই ৫ জিনিস

এমন পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়াই সবচেয়ে নিরাপদ

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৯:৩০ এএম

ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়াই সবচেয়ে নিরাপদ। তবে কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান বা অন্য কোনো জরুরি কাজে অনেককেই ঘর থেকে বের হতে হয়। এ সময় শুধু ছাতা বা রেইনকোট সঙ্গে রাখলেই যথেষ্ট নয়; নিরাপদ ও স্বস্তিতে চলাফেরার জন্য ব্যাগে কিছু প্রয়োজনীয় সামগ্রী রাখা জরুরি।

১. এক সেট বাড়তি পোশাক
ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে ছাতা ব্যবহার করলেও কাপড় ভিজে যেতে পারে। দীর্ঘ সময় ভেজা পোশাকে থাকলে ঠান্ডা, সর্দি-কাশিসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। তাই ব্যাগে এক সেট শুকনো পোশাক রাখুন, যাতে প্রয়োজন হলে সহজেই বদলে নিতে পারেন।

২. রুমাল বা ছোট তোয়ালে
বৃষ্টিতে ভিজে গেলে মাথা, মুখ কিংবা হাত দ্রুত মুছে নেওয়ার জন্য একটি রুমাল বা ছোট তোয়ালে খুবই উপকারী। এটি দৈনন্দিন ব্যবহারের পাশাপাশি স্বস্তিও এনে দেবে।

৩. পানির বোতল
বৈরী আবহাওয়ায় অনেক সময় দোকানপাট বন্ধ থাকতে পারে বা সহজে বিশুদ্ধ পানি পাওয়া যায় না। তাই বাইরে বের হলে নিজের পানির বোতল সঙ্গে রাখাই ভালো।

৪. ওয়াটারপ্রুফ পাউচ বা ব্যাগ
মোবাইল ফোন, ল্যাপটপ, গুরুত্বপূর্ণ কাগজপত্র কিংবা অন্যান্য ইলেকট্রনিকস বৃষ্টির পানিতে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই এসব জিনিস ওয়াটারপ্রুফ পাউচ বা ব্যাগে সংরক্ষণ করুন।

৫. পাওয়ার ব্যাংক
ঝড়-বৃষ্টির সময় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটতে পারে। তাই মোবাইল ফোন সচল রাখতে একটি চার্জ করা পাওয়ার ব্যাংক সঙ্গে রাখুন। জরুরি যোগাযোগের ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকর হতে পারে।

বর্ষাকালে বাইরে বের হওয়ার আগে অবশ্যই আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস জেনে নিন। প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বের হলে প্রতিকূল আবহাওয়াতেও নিরাপদ ও স্বস্তিতে চলাফেরা করা সম্ভব।

   

About

Popular Links

x