শরীরচর্চা করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা আজকাল অহরহই দেখা যাচ্ছে।
কারণ, সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত শরীরচর্চার সঙ্গে কার্ডিয়োমায়োপ্যাথির যোগ রয়েছে। এটি এমন একটি রোগ যা হৃৎপিণ্ডের পেশী দুর্বল করে দেয়।
আনন্দবাজার বলছে, বয়স্কদের তুলনায় বয়সে ছোটরাই এই সমস্যার শিকার হচ্ছেন বেশি। যা বেশির ভাগ ক্ষেত্রেই প্রাণঘাতী হয়ে দাঁড়াচ্ছে। এ ক্ষেত্রে হৃদ্যন্ত্র নিয়ে সচেতনতার অভাবও এজন্য দায়ী
চিকিৎসকরা যা বলছেন
চিকিৎসকদের মতে, জিমে ভর্তি হওয়ার আগে বিশ্রামরত অবস্থায় একটি ১২ লিড ইসিজি পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি। এই পরীক্ষা বলে দেবে, হার্টের ইলেকট্রিক্যাল অ্যাকটিভিটি কেমন আছে। এই পরীক্ষায় কোনও সমস্যা ধরা পরলে একটা ইকো পরীক্ষাও করাতে হতে পারে। এই পরীক্ষায় হার্টের ভিতরে রক্ত চলাচল কেমন, তা ধরা পড়ে।’’
যা যা মাথায় রাখবেন
১) স্টেরয়েড জাতীয় ওষুধ খাবেন না।
২) ক্রাশ ডায়েট করবেন না।
৩) অতিরিক্ত শারীরচর্চাও এড়িয়ে চলতে হবে।
৪) জিম করুন, তবে পর্যাপ্ত বিশ্রাম নিতে ভুলবেন না।
৫) অল্প সময় দ্রুত ওজন ঝরানোর চেষ্টা হার্টের উপর চাপ তৈরি করতে পারে। তাই প্রশিক্ষকের পরমার্শ মেনে পর্যাপ্ত সময় নিয়ে ওজন ঝরান।



