Saturday, August 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে বেতনসহ ৭ দিনের ছুটি

২০২৪ সাল থেকে এই ছুটির কথা ঘোষণা করে এই সংস্থাটি

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৫:৫২ পিএম

প্রেম কিংবা বিবাহ, যেকোনো বিচ্ছেদই কষ্টের। বিচ্ছেদ থেকে সহজে বের হওয়া সবসময় সহজ নয়। এতে ব্যক্তিজীবন, কর্মজীবন সবই ক্ষতিগ্রস্ত হয়। এর কোনো প্রভাব যাতে  কর্মজীবনে না পড়ে সেজন্য এক অভিনব পদ্ধতি বের করেছে ভারতের বেঙ্গালুরুর এক স্টার্টআপ সংস্থা ‘স্টকগ্রো’। 

আনন্দবাজার বলছে, ২০২৪ সাল থেকে এই ছুটির কথা ঘোষণা করে এই সংস্থাটি। 

এর নিয়মও বেশ সহজ। এতে বলা হয়েছে, কর্মীর প্রেমিক বা প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ হলে বা বিবাহবিচ্ছেদ হলেই তিনি ৭ দিনের বেতনসহ ৭দিনের ছুটি পাবেন। এজন্য কোনো প্রমাণপত্রেরও প্রয়োজন নেই। অর্থাৎ আপনি জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই বার্তাটা অফিসকে জানালেই হল।

নেটিজেনদের অনেকেই বলছেন, এটি শুধু ছুটি নয়, বরং একটা বার্তাও বটে। কারণ কর্মীদের মানসিক স্বাস্থ্য যে একটি প্রতিষ্ঠানের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা যেন এই এক ঘোষণাতেই স্পষ্ট। এই ছোট্ট বিরতিই হয়তো আবার নতুন উদ্যোমে কাজের ক্ষেত্রে দারুণ ভূমিকা রাখবে বলেও মনে করছেন তারা।

   

About

Popular Links

x