‘ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশনের গ্লোবাল স্ট্রোক ইনফরমেশন’ এর এক প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বে নতুন করে স্ট্রোক বা মস্তিষ্কে রক্তরক্ষণের তালিকার ১৫% এর বয়স ১৫ থেকে ৪৯ বছর!
নিউরোরোগ বিশেষজ্ঞ ডা. বিনয় ভান্ডারীর মতে, ১৯৯০ থেকে থেকে ২০২১ সালের মধ্যে, ১৫ থেকে ৪৯ বছরের ব্যক্তিদের মধ্যে স্ট্রোকে আক্রান্ত হওয়ার নতুন ঘটনা প্রায় ৩৬% বেড়েছে।
অল্পবয়সী কিংবা বয়স্ক ব্যক্তি সবার ক্ষেত্রেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্থূলতা, ধূমপান, মদ্যপান, অপর্যাপ্ত ঘুম, মানসিক চাপ এবং নিষ্ক্রিয় জীবনযাপন স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে।
ভুলেও উপেক্ষা করবেন না যেসব বিষয়
বিবিসি এক প্রতিবেদনে বলছে, শরীরের একপাশে হঠাৎ দুর্বলতা বোধ করা, অসাড়তা, কথা বলতে অসুবিধা, কথা জড়িয়ে যাওয়া, দৃষ্টিশক্তিতে সমস্যা, হাঁটা-চলায় অসুবিধা, ব্যালেন্স (ভারসাম্য) না রাখতে পারা - এসব লক্ষণ দেখা গেলেই দেরি না চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
কারণ, স্ট্রোকের প্রথম ৪ ঘণ্টা বেশ গুরুত্বপূর্ণ।
চিকিৎসকদের মতে, এই সময়ের মধ্যে রোগীদের প্রয়োজন মতো রক্ত জমাট বাঁধার সমস্যার সঙ্গে মোকাবেলার ওষুধ দেওয়া যেতে পারে।
“এটা মস্তিষ্কের ক্ষতি কমাতে এবং রোগীকে পুনরুদ্ধার করার সম্ভাবনা বাড়িয়ে তুলতে সাহায্য করতে পারে।"
যদিও স্ট্রোকের উপসর্গ দেখা যাওয়ার পর সাড়ে চার ঘণ্টা পেরিয়ে গেলেও হাল ছেড়ে দেওয়ার কিছু নেই, বরং যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করা দরকার বলেও মত বিশেষজ্ঞদের।



